ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

News Admin
September 1, 2026 7:18 am
Link Copied!

৫০

আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
‎
‎আয়োজক সূত্র জানায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক রাজিউর রহমান রাজিব।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। আলোচনা সভার সম্পাদনায় থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু।
‎
‎আয়োজকরা জানান, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদান, দীর্ঘ সংগ্রাম, সাংগঠনিক বিকাশ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরাই এ আলোচনা সভার মূল উদ্দেশ্য। মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।