ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

News Admin
September 15, 2026 4:17 am
Link Copied!

৪৩

সাইফুল ইসলামগোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রাম থেকে তিন দিন ধরে নিখোঁজ থাকা পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকালে তার নিজ বাড়ির পাশের একটি সবজিক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পরি হাজরা ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী।

গত ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে পরি হাজরা নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
সোমবার সকালে ঘরের সামনের ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন সেখানে গিয়ে উপুড় হয়ে থাকা মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।

নিহতের ছেলে মৃণাল হাজরা অভিযোগ করেছেন যে, তার মায়ের কানে ও নাকে স্বর্ণালঙ্কার ছিল। দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহ ক্ষেতে ফেলে গেছে বলে পরিবার মনে করছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।