ঢাকাWednesday , 23 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ ঢাকা – খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ :

News Admin
September 23, 2026 9:00 am
Link Copied!

৮৩

 

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:


২৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ কাশিয়ানীতে দোলা পরিবহন বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর এক যাত্রী গুরুতর আহত হন।

সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি মহাসড়কের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এতে বাসে থাকা ৪-৫ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলসহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।