ঢাকাThursday , 24 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিচ্ছন্ন অভিযান 

News Admin
September 24, 2026 3:45 pm
Link Copied!

৫৫

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে গঠিত ৮ টিমের সদস্যরা। এরই অংশ হিসেবে টিম-৪ এর আওতায় বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৪ নং ওয়ার্ডের হরিপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ও স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন। অপরদিকে, টিম-৮ এর আওতায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নামোরাজারামপুর হাজিপাড়া মহল্লাসহ আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। এর পাশাপাশি সচেতনতামুলক লিফলেটও বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক এবং পৌর কর্মচারী সংসদের সম্পাদক আজিজ খাঁন। অভিযানে সহায়তা করেন রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যসহ পৌরসভার কর্মচারীরা। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।