ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁও কলেজে ইসলামিক প্রতিযোগিতার বাছাই সম্পন্ন: গঠিত হচ্ছে ‘ইসলামী কালচার সোসাইটি’

News Admin
September 3, 2026 4:23 am
Link Copied!

৬৮

নিউজ ডেস্ক

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার কলেজ পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। তবে ২৮ হাজার শিক্ষার্থীর বিশাল এই বিদ্যাপীঠে এ ধরনের একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত নগণ্য, যা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় নৈতিক প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী কালচার কমিউনিটি তৈরির সিদ্ধান্ত।

আজ বুধবার ( ২ সেপ্টেম্বর ) কলেজের প্রফেশনাল ভবনের ৬৫৬ নং রুমে আয়োজিত এই বাছাই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন এবং ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নূরনবী আল মাহমুদসহ কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক ও সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পূর্বে তেজগাঁও কলেজ প্রশাসনের পক্ষ থেকে হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর এ. কে. এম. খোরশেদ আলমকে আহ্বায়ক করে একটি ৫ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন—ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মহিউদ্দিন রহমান আতেকী, প্রাণরসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ জহিরুল ইসলাম, কলেজ মসজিদের পেশ ইমাম জনাব মোঃ বিল্লাল হোসেন এবং হোস্টেল মসজিদের খণ্ডকালীন ইমাম ও খতিব জনাব আতিকুল রহমান।

কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসে অন্যান্য সাধারণ সাংস্কৃতিক ও উৎসবমুখর অনুষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীর সরব উপস্থিতি দেখা গেলেও, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কিরাআত, আযান, হামদ-নাত, রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও আরবিতে খুতবা লিখন প্রতিযোগিতার এই বাছাই পর্বে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভালো কাজের সাথে মানুষ থাকতে চায়, কিন্তু প্রচারণার অভাবে অনেকে সময়মতো জানতেই পারে না। এত বড় একটি কলেজ ক্যাম্পাসে যেখানে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, সেখানে এমন একটি ইসলামিক সাংস্কৃতিক আয়োজনে এত কম উপস্থিতি অত্যন্ত দুঃখজনক।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কলেজ প্রশাসনের গঠিত দায়িত্বপ্রাপ্ত কমিটি ও সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে যথাসময়ে পর্যাপ্ত প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও গঠনমূলক আয়োজনে পর্যাপ্ত প্রচার এবং সঠিক সমন্বয়ের জন্য ইসলামী কালচার কমিউনিটি তৈরি করার দাবি জানিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।