ঢাকাFriday , 25 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

News Admin
September 25, 2026 2:33 pm
Link Copied!

৫৩

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৪:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার ভেতরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযানটি চালায়।মো. কালাম (৩২), পিতা-মৃত সাইদুর রহমান।

মো. সালাউদ্দিন (২৮), পিতা-মৃত সাইদুর রহমান।(উভয় আসামির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের অন্তর্ভুক্ত) অভিযানকালে আসামিদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ১টি ডিসকভার ১২৫ সিসি (Discover 125cc) মোটরসাইকেল ২টি মোবাইল ফোন

নগদ ৫,৫০০ টাকা আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।