ঢাকাWednesday , 23 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধিতে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

News Admin
September 23, 2026 3:49 pm
Link Copied!

৬৬

 

মোঃ কারিমুল ইসলাম,মোংলা প্রতিনিধি:


স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, সরকারের সঙ্গে সমন্বয় জোরদার এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের মোংলা উপজেলায় ‘এম্পাউরিং নেটওয়ার্সয পর অ্যাডভোকেসি এন্ড বেটার লোকাল এনাবেলিং এনভাইরোনমেন্টস’ (ENABLE) প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সুইডেনের সহায়তায় হেলভেটাস বাংলাদেশ ও স্থানীয় সিএসও নেটওয়ার্কের যৌথ উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোংলা উপজেলা কৃষি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় ‘উন্নয়ন প্রক্রিয়ায় নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং তরুণদের সম্পৃক্তকরণ’ শীর্ষক ENABLE প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রাথমিক কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সিভিল সোসাইটি সংগঠনগুলোর সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই ENABLE প্রকল্পের মাধ্যমে সহায়কমূলক পরিবেশ তৈরির পাশাপাশি সংগঠনগুলোর দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সভাপতি লাভলীর সভাপতিত্বে সভায় সিএসও নেটওয়ার্ক এর পক্ষে প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন ENABLE প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা পিযূষ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. মান্নান হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ওয়াদুদ হাওলাদার, উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মো. মারুফ হাওলাদার, ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সভাপতি সোহেল রানা, স্থানীয় ইউপি সচিব হাবিবুর রহমান, শিবপদ পাল ও সৈকত মন্ডল, সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম মৃধা ও চিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কৌশিক মল্লিক কানু, প্রতিদিনের সংবাদ মোংলা প্রতিনিধি সাংবাদিক আলী আজিম।

সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকা, জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া এবং সরকারি প্রতিষ্ঠান ও সিএসওগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিএসও নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ, সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সংস্থা থেকে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদে মোংলা এলাকায় ENABLE প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এ মেয়াদে স্থানীয় নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, অধিকারভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সবশেষে স্থানীয় পর্যায়ে টেকসই নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।