ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ

News Admin
September 20, 2026 1:31 pm
Link Copied!

৮৪

 

বেনাপোল প্রতিনিধিঃসেলিম আহমেদ


রোববার ভোর ৬টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের ইউনুস আলীর বাড়ির সংলগ্ন একটি গোয়ালঘর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গরু বের করার সময় বাড়ির লোকজন গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে খবর দেন, পরে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করেন।

স্থানীয়দের ধারণা, শনিবার রাতে অজ্ঞাত কেউ এগুলো সেখানে রেখে যেতে পারে। তবে কে বা কারা এসব বস্তু রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনর্চাজ ওসি শামিনুল হক জানান, খামারপাড়া এলাকায় একটি গোয়ালঘর থেকে লাল কসটেপে মোড়ানো তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ রাতে এগুলো সেখানে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রেরকঃ সেলিম আহম্মেদ
বেনাপোল প্রতিনিধি
মোবাঃ ০১৭৮৫৭৭৯৪৯৮
তারিখঃ ২০-০৯-২০২৬ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।