ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার

News Admin
September 1, 2026 4:07 am
Link Copied!

৬১

জুয়েল,মানিকগঞ্জ প্রতিনিধি

হরিরামপুরে চুরির মামলায় গাইবান্ধা থেকে স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেপ্তার জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে চুরি করা স্বর্ণালঙ্কারসহ মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব-ছাপড়হাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে কাজের লোকের পরিচয়ে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশরাফুল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। পরে হরিরামপুর থানা পুলিশের একটি দল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন পূর্ব-ছাপড়হাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।