মারুফ হোসেন-কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমুল ইউনিয়ন আজ্ঞাপুর বিএনপি নেতৃবৃন্দ সময় সাময়িক বিষয় নিয়ে আলোচনা করে ফুলেল শুভেচছা জানিয়েছেন কুমিল্লা ০৫( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিম উদ্দিন কে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও নেতৃবৃন্দ। শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন বাগড়া হাজী জসিম উদ্দিন এমপি’র গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ কালে নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় হাজী জসিম উদ্দিন এমপি বলেন বাকশীমুল ইউনিয়ন আজ্ঞাপুর এর কৃতি সন্তান আসাদুজ্জামান মনির, মিজানুর রহমান লিটন,এমদাদুল হক পলাশ,মাহবুবুল আলম সহ যারা রয়েছে সবাই এই গ্রামের এক একটা রত্ন। এরপর তারা এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এলাকার সাংগঠনিক ও সামাজিক বিষয়ে আলোচনায় অংশ নেন।বৈঠকে বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকার সর্বসাধারণের নানা সমস্যা, স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। সংসদ সদস্য জসিম উদ্দিন এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত রাখতে ও সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুধু আজ্ঞাপুর নয় পুরো বাকশীমুল ইউনিয়ন কিভাবে উন্নয়ন করে একটি আদর্শ ইউনিয়ন করা যায় এ বিষয়ে আলোচনা করেন। অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্যে আগামী স্হানীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির,বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ,,বাকশীমুল ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহিনুল ইসলাম ধনু,সিনিয়র সহ সভাপতি মোঃ দুলাল মিয়া,সাধারন সম্পাদক নাছির উদ্দীন দুলাল,বাকশীমুল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ,ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সোহেল,ছাত্রদল নেতা শরীফ,সাব্বির, রোমান মিয়া,রুবেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

