মোঃ কুতুব উদ্দিন ঢাকা
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন দড়িরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোঃ তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন *সারোয়ার আহমেদ তুহিন (২৮)*। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের দড়িরগাঁও গ্রামের ইমরান আলীর ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলা নং- ৩৬, তারিখ- ১০/০৬/২০২৬। ওই মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
/ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)
জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

