ঢাকাThursday , 10 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এস এম পাবেল শিকদারের প্রার্থিতা ঘোষণা।

News Admin
September 10, 2026 9:40 am
Link Copied!

৮০

মোঃ মাইনুদ্দিন শিকদার।
স্টাফ রিপোর্টার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম পাবেল শিকদার।

তার প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা করেছে। প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগ শোনেন এবং স্থানীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নতুন রাস্তাঘাট তৈরি ও পুরাতন রাস্তা সংস্কার।স্থানীয় ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত রাখা এবং সরকারি অনুদান ও সেবামূলক কার্যক্রম সঠিকভাবে বণ্টন করা সহ দূর্নীতি মুক্ত ,মাদকমুক্ত সমাজ ও যুব সমাজকে খেলাধুলা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় পর্যায়ে এই প্রার্থিতা ঘোষণা নিয়ে ভোটারদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যার মধ্যে আলোচনায় অংশ হিসেবে শোনা যায় এস এম পাবেল শিকদার সুখে দুঃখে মানুষের পাশে থেকে সহযোগিতা করে ও বিপদে আপদে সবসময় সবার আগে দলমত নির্বিশেষে খোঁজ খবর নিয়ে জনসাধারণের পাশে দাঁড়ান। এবং সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।

এসএম পাবেল শিকদারের সাথে কথা বললে তিনি জানান, আমি সবসময় পাশে থেকে আমার এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করে এসেছি, আমি আশাবাদী আমার ইউনিয়ন বাসী আমাকে ভোট দিবে। আমার ইউনিয়ন বাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার পরে আমি একটি আধুনিক ও উন্নত মানের ইউনিয়ন হিসেবে তাদেরকে উপহার দিতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।