ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি

News Admin
September 21, 2026 4:18 pm
Link Copied!

৬৯

কুতুবউদ্দিন গাজী প্রতিনিধি কেরানীগঞ্জ, ঢাকা


রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের দায়িত্ব পালন ও বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকজন শিক্ষক প্রশ্ন তুলেছেন। শিক্ষক-কর্মচারী নিয়োগ সহ বিদ্যালয়ের সম্পদ লিজ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করেছেন তারা। এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকদের কয়েকজনের দাবি, টিউশন ফি বাবদ প্রায় ৩ লাখ টাকা উত্তোলনের পর তা শিক্ষকদের মধ্যে বিতরণ ও বিদ্যালয়ের হিসাবে জমা দেওয়ার বিষয়ে স্বচ্ছতা নেই। উচ্চতর স্কেল ও শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও করেছেন তারা।

এদিকে বিদ্যালয়-সংক্রান্ত  প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের পর ৪ জন সাংবাদিকের বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রধান শিক্ষিকা  আফরোজা বুলবুল। জিডিতে কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  গ্রিন টিভি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও  সকালের বাণী এর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ এবং মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আহসান শামীম, এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিবেদক মনোয়ার হোসেন সুজন এবং জনবাণী মাল্টিমিডিয়ার প্রতিনিধি আসলাম খানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানা গেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিডিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যালয় নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রধান শিক্ষক আফরোজা বুলবুলের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি আপনাদের সঙ্গে কথা বলব না। আপনারা যা পারেন লেখেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ বলেন, এ বিষয়ে অন্য শিক্ষকদের কোনো অভিযোগ নেই। বিদ্যালয়ের পুকুর ও জমি লিজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ে পুকুর এবং জমি আছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।তবে সাংবাদিকদের বিরুদ্ধে জিডির বিষয়টি তিনি অবগত রয়েছেন।

অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।