ঢাকাWednesday , 9 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ ওসি—দুই স্বীকৃতিই দাউদকান্দির

News Admin
September 9, 2026 5:19 pm
Link Copied!

৬৮

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নে এবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে চমক দেখিয়েছে দাউদকান্দি। জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে দাউদকান্দি সার্কেল। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। ফলে জেলার পুলিশি কার্যক্রমের মূল্যায়নে গুরুত্বপূর্ণ দুই স্বীকৃতিই পেয়েছে দাউদকান্দি।

বুধবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

এ সময় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান শ্রেষ্ঠ সার্কেলের ক্রেস্ট এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট গ্রহণ করেন।

জেলা পুলিশের মাসিক মূল্যায়নে একই সঙ্গে একটি সার্কেল ও সংশ্লিষ্ট থানার ওসির শ্রেষ্ঠত্ব অর্জন দাউদকান্দি পুলিশের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব পালনে দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।