ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি সড়ক খানা- খন্দরে ভরে গেছে, পৌরবাসীর চরম দুর্ভোগে…

News Admin
September 6, 2026 4:05 am
Link Copied!

৯৫

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ পৌর এলাকার প্রায় ৯০ শতাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।
গোপালগঞ্জ পৌরসভার স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির সময় রাস্তার গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা-তা বোঝা কঠিন হয়ে পড়ে।
জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।
এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬৫টি সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। তবে অপর্যাপ্ত বাজেট ও প্রয়োজনীয় বরাদ্দের অভাবের কারণে সব সড়কের কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। পৌরবাসী বর্তমান অনেক কষ্ট নিয়ে বসবাস করছেন। বিগত সরকারের উন্নয়ন নিয়ে ও নানা অভিযোগ উঠেছে এর নিরেপক্ষ সুষ্ঠু তদন্ত দাবী করছেন পৌরবাসী!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।