ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের ৬ জনকে ভারতে অবৈধ ভাবে যাওয়ার পথে কালিগঞ্জে থেকে আটক করে পুলিশ :-

News Admin
September 12, 2026 4:51 pm
Link Copied!

৫৯

 

সাইফুল ইসলাম ,গোপালগঞ্জ প্রতিনিধিঃ


ভারতে যাওয়ার প্রাক্কালে সন্দেহ জনক অবস্থান করায় গোপালগঞ্জের ৬ জনকে ধরে পুলিশি সপর্দ করেছে স্থানীয় জনতা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নলতা বাজারে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্দেহজনক ঘোরাফেরা করায় স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদে তারা ভারতে যাওয়ার কথা জানায়। স্থানীয় জনতা তাদেরকে ধরে পুলিশের সোপার্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নলতা বাজার এলাকায় সন্দেহ জনক ভাবে চলাফেরা ও কথাবার্তা বলতে দেখে স্থানীয় জনতার সন্দেহ হয়। একপর্যায়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অবৈধ পথে ভারতে যাওয়ার কথা জানায়।

আটক ব্যক্তিরা হলেন,গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামের মৃত অনিন্দের ছেলে সদানন্দ (৫২), তার ছেলে প্রতীক (২০), সদানন্দের স্ত্রী প্রতিভা বৈরাগী (৪৫), মেয়ে দীপা বৈরাগী (২৪), একই থানার খাগবাড়ি গ্রামের মৃত বুদ্ধিমত্তার ছেলে বিশ্বজিৎ হালদার (২৭) এবং হরিদাস বাবুর ছেলে হরসিত বারই (২৪)। বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় নৌকার ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। বিষয়টি থানায় জানানো হলে থানা পুলিশ ৬ জনকে আটক করে থানায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।