ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দকৃত ট্রাকে আগুন ও আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড ককটেল বিস্ফোরণ –

News Admin
September 19, 2026 6:05 pm
Link Copied!

৮৬

 

মোঃ কুতুব উদ্দিন


১৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দকৃত ট্রাকে আগুন নাশকতার আশঙ্কা

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে নাশকতার ঘটনা ঘটেছে,

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে থানার সামনে আলামত হিসেবে জব্দ করে রাখা একটি ট্রাকে হঠাৎ আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুন লাগিয়েই দ্রুত চত্বর ছেড়ে পালিয়ে যায় তারা।

ঘটনাটি নজরে আসার সাথে সাথেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং স্থানীয়দের সহায়তায় বালু ছিটিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও অগ্নিকাণ্ডে ট্রাকটির ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।

অপর দিকে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরিত হয় বিকট শব্দে বাসস্ট্যান্ডের আশেপাশের এলাকার সাধারণ জনগণ ককটেল বিস্ফোরণে আতঙ্কে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে বাসস্ট্যান্ডে জড়ো হয় ,ঘটনাস্থল বিভিন্নভাবে পরিদর্শন হচ্ছে এবং বর্তমান সরকারের দলীয় নেতাকর্মী দের উপস্থিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন তেঘরিয়া ইউনিয়ন এর স্থানীয় নেতাকর্মী গণ।

ককটেল বিস্ফোরণের পরপরই প্রশাসন কে জানানো হয়েছে বলে জানা যায় ,কেরানীগঞ্জ এর দুটি পৃথক ঘটনা কে কেন্দ্র করে সাধারণ জনগণের মনে প্রশ্ন জেগেছে ,এবং আতঙ্ক বিরাজ করছে ।

নিষিদ্ধ দল আওয়ামী দোসর রা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পৃথক দুটি ঘটনায় স্থানীয় জনগণ ।প্রশাসনিক ভাবে দুটি ঘটনা পরিদর্শন এবং পর্যবেক্ষণ করে জনসাধারণের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করে যাচ্ছেন প্রশাসনিক উপরি মহলের কর্মকর্তাগণ ,বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার অনুরোধ জানান সাধারণ জনগণ এবং স্থানীয় সরকার দলীয় নেতা কর্মী গন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।