ঢাকাFriday , 25 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

News Admin
September 25, 2026 5:01 pm
Link Copied!

১০০

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি



সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল রানা নির্বাচন কার্যক্রম তদারকি করেন। ভোটগ্রহণ শেষে তিনি ভোট গণনা পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার সময় শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল রানা বলেন, সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই ছিল সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য।নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের সমিতির আইন ও সদস্যদের স্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ার প্রতীকে ৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মো. শাহাদৎ হোসেন। কলস প্রতীকে ৭৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশরাফ আলী। মই প্রতীকে ৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। মাছ প্রতীকে ৮৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বাবুল হোসেন প্রামাণিক। আর মোরগ প্রতীকে ৮৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন, বই প্রতীকে মো. রাজ্জাক শেখ, কুড়াল প্রতীকে মো. গফুর খান, দেয়াল ঘড়ি প্রতীকে মো. শাহজাহান আলী এবং হাতি প্রতীকে মো. হাফিজ উদ্দিন প্রামাণিক।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে হাজী মো. শাহাদৎ হোসেন বলেন, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং নির্বাচনকে সফল করতে সহযোগিতা করেছেন, তিনি তাদের প্রতি কৃতজ্ঞ। সমিতির সকল সদস্যের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।