ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি

News Admin
September 4, 2026 4:06 pm
Link Copied!

৮২

 

(বান্দরবান জেলা প্রতিনিধি:-মোঃ নুরুল আলম)


বান্দরবানের পাহাড়ি জনপদ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চরম মাত্রায় স্বাস্থ্যসেবা সংকট দেখা দিয়েছে। ধারণক্ষমতার দ্বিগুণ রোগীর ভিড়, চিকিৎসক ও নার্স সংকট এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবার অভাবে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছেন।

হাসপাতালের বর্তমান করুণ চিত্র ও সংকটসমূহ: ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ৫০ শয্যার এই হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০১ জন ছাড়িয়েছে। শয্যা সংকটের কারণে হাঁসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। খাবার ও ওষুধের সংকট অতিরিক্ত রোগীর চাপে। হাঁসপাতালে বরাদ্দকৃত খাদ্য ও ওষুধ বর্তমানে নেই বললেই চলে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনদের। চিকিৎসক ও নার্স সংকট রোগীর অস্বাভাবিক ভিড়ের তুলনায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা অত্যন্ত কম। প্রয়োজনের তুলনায় জনবল অপ্রতুল হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

জরুরি অ্যাম্বুলেন্স সেবার অভাব: মুমূর্ষু রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে বা অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি অ্যাম্বুলেন্স সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা।

জরুরি দাবি: পাহাড়ের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। একই সাথে দ্রুত পর্যাপ্ত ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসক-নার্স নিয়োগ এবং অ্যাম্বুলেন্স সেবা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।