ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমান গ্রেফতার
মোঃ শাহজাহান বাশার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পূর্ব শিমরাইলকান্দি এলাকার মৃত নূর আলী ব্যাপারীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একাধিক মামলার আসামি আব্দুর রহমান। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।...
৩৪
মোঃ শাহজাহান বাশার,
ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পূর্ব শিমরাইলকান্দি এলাকার মৃত নূর আলী ব্যাপারীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একাধিক মামলার আসামি আব্দুর রহমান। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।