ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য তারবিয়াত ও কর্মী পরীক্ষা অনুষ্ঠিত
এস এম মনিরুজ্জামান | স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য তারবিয়াত ও কর্মী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখা কার্যালয়ে এ সদস্য তারবিয়াত ও কর্মী পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মোঃ আলিম আল আসিফ। তিনি সদস্যদের তারবিয়াত প্রদান করেন। তারবিয়াত শেষে কর্মী প্রত্যাশী সদস্যদের পরীক্ষা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ শাহআলমসহ...
৯০
এস এম মনিরুজ্জামান | স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য তারবিয়াত ও কর্মী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখা কার্যালয়ে এ সদস্য তারবিয়াত ও কর্মী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মোঃ আলিম আল আসিফ। তিনি সদস্যদের তারবিয়াত প্রদান করেন। তারবিয়াত শেষে কর্মী প্রত্যাশী সদস্যদের পরীক্ষা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ শাহআলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
তারবিয়াত ও পরীক্ষায় সংগঠনের সদস্য ও কর্মী প্রত্যাশীরা অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।