ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতি প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ।

News Admin
September 12, 2026 11:44 am
Link Copied!

১৪২

সেলিম আহম্মেদ,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ অব‍্যাহতি দেওয়াব প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা ও এলাকাবাসী ।

শনিবার সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ উপজেলা পরিষদের সামনে দীর্ঘ ১ ঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসুচি পালন করে৷ অবস্থান কর্মসুচি শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । যুবদলের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা শহিদুল ইসলাম শহীদের পদ থেকে অব‍্যাহতি অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহীদ দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে পদ স্থগিতের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে শহিদুল ইসলাম শহীদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে উপজেলা যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।