শাহজাদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৯ নম্বর খুকনী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রিপন মিয়া, খুকনী ইউনিয়ন পরিষদের প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে...
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৯ নম্বর খুকনী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রিপন মিয়া, খুকনী ইউনিয়ন পরিষদের প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
শুকনো খাবার সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের সময়ে প্রশাসনের এমন সহযোগিতা তাদের কষ্ট কিছুটা লাঘব করবে বলেও তারা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।