ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাটুরিয়ায় মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

News Admin
September 3, 2026 3:34 pm
Link Copied!

৪০

 

জাহুরুল ইসলাম জুয়েল মানিকগঞ্জ জেলা


মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোহেল রানা নেশাগ্রস্ত অবস্থায় তার পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তিনি নিজের মাকে মারধর এবং বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।
পরদিন সকালে ভুক্তভোগী মা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অপরাধের বিষয়টি বিবেচনায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সোহেল রানাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, মাদকাসক্ত হয়ে মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও জনশান্তি বিনষ্টের ঘটনায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।