ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

News Admin
September 14, 2026 2:58 pm
Link Copied!

৬২

সাভার উপজেলা প্রতিনিধি:


ঢাকার সাভার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তি, শুনানি প্রক্রিয়া, মামলার নথিপত্র সংরক্ষণ এবং বিচারপ্রার্থী জনগণকে দ্রুত ও সহজে সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব রাহাত খান, সহকারী কমিশনার (ভূমি), সাভার, ঢাকা; মোহাম্মদ আরিফ হোসেন, প্যানেল চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ; মোঃ এমদাদ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা; মোঃ মিঠু হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর; শিউলী আক্তার ও মুনায়েম খান, উদ্যোক্তা, সাভার ইউনিয়ন পরিষদ এবং আছমা উল হোসনা, উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্রকল্প, সাভার, ঢাকা।

এছাড়াও সাভার ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্টরা বলেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতমুখী চাপ কমাতেও গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে।

গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করতে নিয়মিত মামলা পরিচালনা, যথাযথভাবে নথিপত্র সংরক্ষণ, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষদের সহযোগিতা এবং জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে গ্রাম আদালতের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।