ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের জেলা কমিটি অনুমোদন

Md. Shahriya Sikder
October 30, 2026 1:45 pm
Link Copied!

৩৭

এ.এইচ. পারভেজ, কুমিল্লা প্রতিনিধি।

ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের কুমিল্লা জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল খন্দকার দায়িত্ব পেয়েছেন।

অনুমোদিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মো. শাহজাহান বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মারুফ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ (এ.এইচ. পারভেজ), শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক সম্পাদক ডা. বশির আহাম্মেদ, মহিলা, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি এবং যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাম মিয়া।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. মোশারফ হোসেন ও আলী হোসেন জনি।

অনুমোদিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং মানবকল্যাণ বিষয়ক সম্পাদক পদও রাখা হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ অনুমোদনপত্র জারি করা হয়।

নতুন কমিটির মাধ্যমে কুমিল্লায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।