গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির••
জীবন মানে ভালো কর্ম, জীবন মানে ভুল,
জীবন মানে ধরার বুকে মায়াবী রঙের ফুল।
জীবন মানে ঐতিহ্য, জীবন মানে ইতিহাস, জীবন মানে তারায় তারায় আলোকসজ্জা।
জীবন মানে দুরন্ত ঘোড়া, জীবন পালঙ্ক,
জীবন মানে দুর্বার বেগে বাহন চলন্ত।
জীবন মানে সমুদ্র, জীবন মানে সময়,
জীবন মানে ব্যর্থতার কাছে হার না মানা।
জীবন মানে উর্বর ভূমি, জীবন আনন্দ,
জীবন মানে অনন্য গান, সুর-ছন্দ।
জীবন মানে মানব বিবেক, জাগ্রত মানবতা,
জীবন মানে বিন্দু- তুমি সিন্ধু হওয়ার চেষ্টা।
জীবন মানে উদয়, জীবন মানে অন্ত,
এর জন্য খাদ্য, এর জন্যই বস্ত্র।
জীবন মানে শক্তি, জীবন মানে সাহস,
জীবন মানে সফলতা এনে দেবার বাহন।
জীবন মানে জীবন, যতক্ষণ না আসে মরণ।
(সমাপ্ত )
তারিখ:৩০/১০/২০২৬
বুড়িচং, কুমিল্লা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

