ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: মোহাম্মদ দেলোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ধনবাড়ী থানা প্রশাসনের প্রতিনিধিরা, বলিভদ্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বলিভদ্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তরুণ সমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো...
৯০
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: মোহাম্মদ দেলোয়ার হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ধনবাড়ী থানা প্রশাসনের প্রতিনিধিরা, বলিভদ্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বলিভদ্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তরুণ সমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।