পোল্যান্ডে পৌঁছেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন, ৭ নভেম্বর কম্বোডিয়া বিএনপির অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা
পোল্যান্ডে পৌঁছেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা পোল্যান্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ওয়ারশে পৌঁছেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পোল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন গত ১৭ অক্টোবর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে পোল্যান্ডের ওয়ারশ মডলিন বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পোল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। তাঁর এ সফরের মধ্য দিয়ে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে, আনোয়ার হোসেন খোকনের পোল্যান্ড সফরের সার্বিক সফলতা কামনা করেছে কম্বোডিয়া বিএনপি। সংগঠনটির...
১৩৬
পোল্যান্ডে পৌঁছেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
পোল্যান্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ওয়ারশে পৌঁছেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পোল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন গত ১৭ অক্টোবর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে পোল্যান্ডের ওয়ারশ মডলিন বিমানবন্দরে পৌঁছান।
এ সময় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পোল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। তাঁর এ সফরের মধ্য দিয়ে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আনোয়ার হোসেন খোকনের পোল্যান্ড সফরের সার্বিক সফলতা কামনা করেছে কম্বোডিয়া বিএনপি। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর এ সফর প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, আগামী ৭ নভেম্বর কম্বোডিয়া বিএনপির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলছে।
কম্বোডিয়া বিএনপির পক্ষ থেকে লায়ন আতিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।