ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Md Salam Miya
October 13, 2026 4:10 pm
Link Copied!

৫৮

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার


ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি মনোহরদী পৌর

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, লুৎফর রহমান বিএসসি এবং সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) দিলরুবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগের প্রভাব প্রশমনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলার মহড়ার আয়োজন করা হয়েছে, যাতে তারা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। কোনো গুজবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এ সময় দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, আগুন নিয়ন্ত্রণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।