ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

লামায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে লামা প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Md. Shahriya Sikder
October 28, 2026 1:49 pm
Link Copied!

৩২

(বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম)

আজ ২৮শে অক্টোবর ২০২৬ ইংরেজি রোজ বুধবার। বান্দরবানের লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লামা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গন। প্রেস ক্লাবের সভাপতি মোঃ করিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আলম, সহ-সভাপতি মোঃ আদহাম বিন ইব্রাহিম, সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম সহ কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাৎকালে লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার প্রেস ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দও উপজেলার প্রশাসনিক কাজে সব ধরনের ইতিবাচক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।