ঢাকাSaturday , 17 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে আটক ২

Shahjahan Bashar
October 17, 2026 7:36 am
Link Copied!

২০১

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীর গোপনে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ হতে জানা যায়, ভুক্তভোগী নারী শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের এক গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী প্রায় তিন থেকে চার বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসী। স্বামী বিদেশে যাওয়ার পর থেকে তিনি দুই কন্যাসন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগ করা হয়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ ও ইমো মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারী ও তাঁর স্বামীর কাছে অশ্লীল ছবি পাঠিয়ে টাকা দাবি করেন। এর ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি ইমো মেসেঞ্জারে ভুক্তভোগীর গোপনে ধারণ করা অশ্লীল ছবি পাঠিয়ে একটি বিকাশ নম্বরের মাধ্যমে ২০ হাজার টাকা দাবি করেন।

ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই থেকে তিন দিন পর অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই নারী। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আরও ক্ষতির আশঙ্কা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি শাহজাদপুর থানায় এজাহার দায়ের করেন।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় দুইজনকে আটক করে। পরে তাঁদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।