ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ওসমানী মেডিক্যালে দুই সাংবাদিকের ওপর হামলা, তীব্র নিন্দা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের

Shahjahan Bashar
October 30, 2026 3:18 pm
Link Copied!

৩৭

রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে আহত দুই সাংবাদিক, জড়িতদের গ্রেপ্তারের দাবি

সিলেট প্রতিনিধি

সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হয়েছেন দুই সাংবাদিক। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আহত দুই সাংবাদিক হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। হামলায় তাঁদের দুজনেরই মাথায় গুরুতর আঘাত লাগে। আঘাতের স্থানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরসহ সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ ঘটনায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। সব ধরনের অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা অতীতেও সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

বিবৃতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।