ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Shahjahan Bashar
October 12, 2026 6:10 am
Link Copied!

২১

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা জেলার সাভার এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মজম পাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ মার্চ হরিরামপুর থানায় পেনাল কোডের ৩০২ ধারায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (মামলা নং-০১) মোহাম্মদ আলী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাভার এলাকা থেকে এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।