ঢাকাWednesday , 7 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইভটিজিং-যৌন হয়রানি প্রতিরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-শাহজাদপুর থানার যৌথ র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত

Shahjahan Bashar
October 7, 2026 5:51 am
Link Copied!

৩৮

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

ইভটিজিং, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও শাহজাদপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বিসিক বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, হাফিজুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি শুধু আইনগত সমস্যা নয়; এটি সামাজিক ও নৈতিক মূল্যবোধের সংকট। নারীর প্রতি সম্মান ও মানবিক দৃষ্টিভঙ্গি পরিবার থেকেই গড়ে তুলতে হবে। অন্যের মা, বোন ও মেয়েকে নিজের পরিবারের সদস্যের মতো সম্মান করার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও যুব কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা জরুরি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানীয়দের নিজেদের সন্তান ও বোনের মতো নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। যেকোনো হয়রানি বা নির্যাতনের ঘটনায় ৯৯৯ ও নারী-শিশু সহায়তা হেল্পলাইন ১০৯-এ যোগাযোগের পরামর্শ দেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং ও যৌন হয়রানির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারেও নারীরা হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব নয়;
তিনি আরও বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা এক ও অভিন্ন অবস্থানে থাকব, একসঙ্গে এগিয়ে যাব।

র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ইভটিজিং, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।