স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসাইন
আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বইছে নতুন পরিবর্তনের হাওয়া। সোনাপুরসহ পুরো ওয়ার্ডজুড়ে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা, ভালোবাসা ও জোরালো সমর্থন নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম। আপনাদের পরিবারেরই একজন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা-দ্বেষমুক্ত এক শান্তিময় ওয়ার্ড গড়তে চান”—তাই এই সৎ ও আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে এলাকার প্রবীণ থেকে শুরু করে তরুণ সমাজ একাত্মতা প্রকাশ করছেন।দীর্ঘদিন ধরে সোনাপুর এলাকায় সততার সাথে ইট, বালু, সিমেন্ট ও রডের সফল ব্যবসা পরিচালনা করে আসা জহিরুল ইসলাম কোনোপ্রকার দলীয় কোন্দল বা নোংরা রাজনীতির সাথে যুক্ত নন। সকল শ্রেণী-পেশার মানুষের সাথে শালীন, নম্র ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন তিনি। নিঃস্বার্থ সমাজসেবা ও নিরহংকার স্বভাবের কারণে এলাকায় ইতিমধ্যেই তিনি একজন সৎ, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল তরুণ নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন।এলাকার সামাজিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জহিরুল ইসলাম অত্যন্ত কঠোর ও স্পষ্ট অঙ্গীকার প্রকাশ করেছেন। সৎ ও নীতিবান ব্যক্তিত্ব হিসেবে তিনি এলাকায় মাদক, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে শক্ত বাধা গড়ে তুলবেন এবং তা চিরতরে বন্ধে কার্যকর আইনি ও সামাজিক পদক্ষেপ নেবেন। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে একটি ভীতিহীন ও নিরাপদ এলাকা গড়ে তোলাই তার অন্যতম অগ্রাধিকার।ওয়ার্ডের টেকসই ও দৃষ্টিনন্দন পরিবর্তনের লক্ষ্যে জহিরুল ইসলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নের কথা ব্যক্ত করেছেন। সোনাপুরসহ ৪নং ওয়ার্ডের জীর্ণ রাস্তাঘাট সংস্কার, ড্রেন নির্মাণ ও আধুনিকায়ন করা।সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান।জনকল্যাণে নিবেদিতপ্রাণ এই তরুণ নেতার এমন সুদূরপ্রসারী পরিকল্পনা ও জনবান্ধব ভাবমূর্তি দেখে এলাকার সচেতন ভোটাররা আশাবাদী হয়ে উঠেছেন। তারা মনে করছেন, আগামী নির্বাচনে জহিরুল ইসলামের মতো একজন সৎ ও উদ্যমী নেতৃত্ব নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডটি সত্যিকার অর্থেই একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে

