ঢাকাFriday , 2 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

Shahjahan Bashar
October 2, 2026 8:03 am
Link Copied!

৭৯

গোলাম মাওলা কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ক্বারী শামীম হোসাইন রেজা ক্বাদরী প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমান দরবার শরীফ, কুমিল্লার পীর সাহেব হযরত মাওলানা মাহমুদ শাহ আল কোরাইশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীয়া দরবার শরীফ, কুমিল্লার হযরত মাওলানা কুতুব উদ্দিন শাহেদী বকশী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কুমিল্লার হযরত মাওলানা জি এম শাহজাহান বিপ্লব। তিনি পবিত্র কোরআন হেফজের গুরুত্ব, কোরআনের শিক্ষা জীবনে ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান। পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিত্বরা। তাঁরা পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে আখিরি মোনাজাত পরিচালনা করেন তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতী ক্বারী শামীম হোসাইন রেজা ক্বাদরী। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মানুষের কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। একই সঙ্গে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত হওয়ার তাওফিক এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসাটি কুমিল্লা সদর উপজেলার নূরপুর চৌমুহনী, চকবাজার এলাকায় অবস্থিত। পবিত্র কোরআনের হেফজ ও ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।