ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিআরটিএ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত

Md. Shahriya Sikder
October 28, 2026 1:43 pm
Link Copied!

১৪

মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আজ ২৮ অক্টোবর ২০২৬ জেলা প্রশাসন, চট্টগ্রাম ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রামের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সকাল ১০.টায় নগরীর কাজির দেউড়ি মোড়ে চালক, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সড়ক পরিবহন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়। রোড-শো পরবর্তী চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে একটি স্বতঃস্ফূর্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

রোড-শো এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন,সড়ক ও জনপদ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)শফিকুজ্জামান ভূঁঞা, জেলা পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ রাসেলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা আরও জোরদারকরণে সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের গুরুত্ব এবং কর্তব্য সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের চার জন নির্বাচিত দক্ষ চালক-কে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।