ঢাকাMonday , 19 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

Shahjahan Bashar
October 19, 2026 7:58 am
Link Copied!

৮০

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
​বিজিবি সূত্র জানায়, গতকাল রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টায় ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়।
​পরবর্তীতে একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে মনোহরপুর বিওপি’র অপর একটি টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত সকল সিরাপ ও মদ আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
​উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি’র অব্যাহত সীমান্ত অভিযানে এ পর্যন্ত ১ জন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৫৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
​এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান—
​”মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ ইন প্রতিরোধ এবং যেকোনো ধরণের মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।