ঢাকাThursday , 1 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন

Shahjahan Bashar
October 1, 2026 11:27 am
Link Copied!

৩২

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ​কুড়িগ্রামের চিলমারীতে “জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে হুরমুজ আলী(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
​বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে উপজেলার “নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চরে” নয়াব আলীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দা “সেলিম মেম্বার ও তোতা মিয়ার” গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। সম্প্রতি ঐ মামলাটির রায় সেলিম মেম্বারের পক্ষে আসেন। রায় পাওয়ার পরেও তারা জমি দখলের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখল করতে গেলে, তোতা মিয়ার গ্রুপ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে ঘটনাস্থলেই হুরমুজ আলী মারা যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে- গ্রাম পুলিশ গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি বর্তমানে ঘটনাস্থলেই অবস্থান করছি।
​এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব বলে জানান তিনি।
​এদিকে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটলেও রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।