ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

Shahjahan Bashar
October 10, 2026 11:24 am
Link Copied!

১৭

মোহাম্মদ হোসাইন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এনায়েত উল্লাহ (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় একটি কলেজের শিক্ষকও রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার চেইন্দা খন্দকারপাড়া এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। আহতদের মধ্যে হ্নীলা মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক হেলাল উদ্দিন (৩০) রয়েছেন। বাকি চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, শনিবার সকালে কক্সবাজারগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক এনায়েত উল্লাহ নিহত হন এবং অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সজীব বলেন, কেরুনতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।