ঢাকাFriday , 16 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক রফিকুল ইসলাম

Shahjahan Bashar
October 16, 2026 4:58 am
Link Copied!

১০১

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রফিকুল ইসলাম, সদস্য সচিব হিসেবে সায়েম সিকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বাহা উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা শাখার অন্তর্গত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার এ আংশিক আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে টেকনাফ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং নেতাকর্মীদের সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

দলীয় কার্যক্রমকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

আগামী তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।