ঢাকাTuesday , 20 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

Shahjahan Bashar
October 20, 2026 7:13 am
Link Copied!

৫৪

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় কাভার্ড ভ্যানের পেছনে সিট কাভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলামকে (৩৬) আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় সীমান্তের কাছ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা তিনজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে টেকনাফ ও উখিয়া এলাকায় অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। মাদক চোরাচালান সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্যও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।