ঢাকাThursday , 15 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা

Md Salam Miya
October 15, 2026 4:01 pm
Link Copied!

৭৪

 

মোহাম্মদ হোসাইন:


কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষিত পরিষদে নুরুল হোসাইনকে প্রতিষ্ঠাতা সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং ফরহাদ রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. কলিম সহ-সভাপতি, মো. আখতার হোসেন আনিক ও মো. শফিক সহ-সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন সাজ্জাদ সাংগঠনিক সম্পাদক, জান্নাতুল ফেরদৌস মহিলা বিষয়ক সম্পাদক এবং মোজাম্মেল হক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সালাহ উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক, রহমত উল্লাহ সাংস্কৃতিক সম্পাদক, সুলতান আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাব্বির আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, খোরশেদ আলম আইন বিষয়ক সম্পাদক এবং মো. হোসাইন যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাসেল মির্জা ও আবু মুসা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. রশিদ, মাজিবুল হক, আবদুল্লাহ আল নোমান ও জসিম উদ্দিন।

প্রেসক্লাবের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কার্যকরী পরিষদের মাধ্যমে টেকনাফের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।