ঢাকাWednesday , 7 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই এমপি নূরুল ইসলাম বুলবুল

Md Salam Miya
October 7, 2026 3:14 pm
Link Copied!

৪০

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।”বুধবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতালে নিজের ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় হাসপাতালের বিদ্যমান সংকট প্রসঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “হাসপাতালের চিকিৎসক সংকটসহ যেসকল সমস্যা রয়েছে, তা সমাধানে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত এসব সমস্যার সমাধান হবে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, “সম্প্রতি সংসদ সদস্য মহোদয় হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি ৩ হাজার কিট প্রদান করলেন। এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালের আগামী ৩ থেকে ৪ মাসের ডেঙ্গু শনাক্তকরণের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম

সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।