ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Shahjahan Bashar
October 28, 2026 9:42 am
Link Copied!

১৬০

মোঃ দেলোয়ার হোসেন,ক্রাইম রিপোর্টার ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আওতাধীন ধনবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের প্রচারবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মামুন এবং পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আবির রহমান মিনহাজ।

এ ছাড়া অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।