ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ অভিযানে ঢাকা ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার –

Shahjahan Bashar
October 13, 2026 7:30 am
Link Copied!

৫

মোঃ কুতুব উদ্দিন ঢাকা
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আপেল মাহমুদ এবং এসআই(নিঃ) মোঃ সিরা-উদ-দৌলাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম নবাবগঞ্জ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই(নিঃ)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩/১০/২০২৬ খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়নের টিকরপুর সাকিনস্থ এন মল্লিক ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ওয়াসিম (৪২) পিতা-মোঃ ওয়াজ আলী, মাতা- হাজেরা বেগম, সাং- টিকরপুর, থানা-নবাবগঞ্জ জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করেন-

পৃথক অপর একটি অভিযানে এসআই(নিঃ) মোঃ সিরা-উদ-দৌলাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১২/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট নেট জিরো হোটেল এর সামনে রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মঞ্জুর (৪৫), পিতা-বারেক চৌকিদার, মাতা-আমেনা খাতুন, সাং-সুলতানাবাদ চৌকিদার বাড়ি, ইউপি-নাজিরপুর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-গোলাম বাজার তালগাছ তলা (আবুল মিয়ার গলি), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ,জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। নবাবগঞ্জ থানার মামলা নং- ২০, তাং-১৩/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক এবং ২। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৪, তাং-১২/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।