ঢাকাSunday , 11 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

Shahjahan Bashar
October 11, 2026 6:29 am
Link Copied!

৩৬

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬, বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কে মনোয়ারা মঞ্জিলের সামনে সড়কের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রুমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতুভূমি বাঁশতলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত খিজির মিয়া এবং স্বামীর নাম খোরশেদ আলম।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র: ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।