ঢাকাWednesday , 7 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া পুলিশের ‘অলআউট অ্যাকশন’, ছয় মাসে গ্রেপ্তার ২৫৯

Shahjahan Bashar
October 7, 2026 7:05 am
Link Copied!

৩০

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে বিভিন্ন মামলায় ও সামারি ট্রায়ালের মাধ্যমে মোট ২৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, হুইস্কি, কাশির সিরাপ, দেশীয় তৈরি চোলাই মদ ও ভারতীয় বিড়িসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের প্রকাশিত পারফরম্যান্স তালিকা অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত থানায় মোট ১৬৩টি নিয়মিত মামলা হয়েছে। এর মধ্যে ১৫৭টি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসে মাদক সেবনের দায়ে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ৩৬৬ কেজি গাঁজা ও গাঁজা গাছ, ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ হাজার ২০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।

মে মাসে ইয়াবা, দেশীয় তৈরি চোলাই মদ, কাশির সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়। জুন মাসে ২৫৮ পিস ইয়াবা, ৮০ বোতল হুইস্কি, ৩০ বোতল কাশির সিরাপ ও ৩২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

জুলাই মাসে অভিযানে ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল হুইস্কি, ৪৫ বোতল কাশির সিরাপ, ১৯ বোতল বিয়ার ও ১২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আগস্ট মাসে ২৫০ পিস ইয়াবা, ৭৭ কেজি গাঁজা এবং ৮ হাজার ২০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ মাসে মোবাইল কোর্টের মাধ্যমে ১১২ জনকে সাজা দেওয়া হয়েছে। নিয়মিত মামলা নিষ্পত্তি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ করছে থানা পুলিশ।

স্থানীয়রা বলছেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করছেন তারা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।