ঢাকাMonday , 19 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ২৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ, আটক ২

Md Salam Miya
October 19, 2026 2:30 pm
Link Copied!

৮৯

 

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:


কুমিল্লার দাউদকান্দি থেকে পাবনায় নেওয়ার পথে ২৮০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক রুবেল হোসেন ও হেলপার মনির হোসেন। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৯৯৩৭।

পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে ডিএপি সার নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। পথে নয়াকান্দি এলাকায় টহল পুলিশের কাছে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। পরে কাগজপত্র দেখতে চাইলে চালক ও হেলপার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা সার পাচারের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দাউদকান্দি থেকে পাবনায় সার পাচারের সময় ২৮০ বস্তা ডিএপি সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।